সরকারি ছুটির দিন তথা শুক্রবার ও শনিবার খেলা থাকছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অধীনস্থ বিপণন কোম্পানিগুলোর প্রধান স্থাপনা ও ডিপো। দেশে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিপিসির সচিব শাহিন সুলতান।

এতে বলা হচ্ছে, জনগণের চাহিদা অনুসারে দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বিদেশ থেকে আমদানি কার্যক্রম ও সূচি নির্ধারিত রয়েছে। নিয়মিতভাবে পার্সেল দেশে আনা হচ্ছে।

এর পাশাপাশি ডিলারদের সাময়িকভাবে প্রধান স্থাপনা থেকে সারা দেশের সব ডিপোতে নিয়মিতভাবে রেল ওয়াগন ও ট্যাংকারের মাধ্যমে জ্বালানি তেল পাঠানো হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ/বিপিসি'র নির্দেশনা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে সরকারি ছুটির দিন (শুক্রবার ও শনিবার) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অধীনস্থ বিপণন কোম্পানিসমূহের প্রধান স্থাপনা/ডিপো খোলা রেখে জ্বালানি তেল সরবরাহ করা হবে।

মধ্যপ্রাচ্য সংঘাতের পর থেকে দেশে জ্বালানি তেল খাতে অস্থিরতা দেখা যায়। এ পরিপ্রেক্ষিতে সরবরাহ স্বাভাবিক রাখতে একাধিক উদ্যোগ নিয়েছে সরকার।