বগুড়ায় বজ্রপাতে মোহাম্মদ আকন্দ (৫৫) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে জেলার কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের যোগীরভবন গ্রামের মাঠে কৃষি কাজ করার সময় তিনি মারা যান।
তিনি গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার জামালপুর ইউনিয়ন সিকিনী গ্রামের মৃত বুলু আকন্দের ছেলে।
বগুড়ার কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, মোহাম্মদ আকন্দ শনিবার যোগীরভবন গ্রামের কৃষক তোফাজ্জল বারীর জমিতে বোরো ধান রোপণের কাজ নেন। রোববার সকালে মাঠে বীজ তলায় ধানের চারা উঠানোর সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।










