রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৭৪৯ টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। গতকাল বুধবার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা দায়ের করে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ২০টি বাস, ছয়টি ট্রাক, ২২টি কাভার্ডভ্যান, ৭৪টি সিএনজি ও ১৭৭টি মোটরসাইকেলসহ মোট ৩৭১টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৬টি বাস, ১৯টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজি ও ৪৫টি মোটরসাইকেলসহ মোট ১৭২টি মামলা হয়েছে। ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১১টি বাস, তিনটি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৪০টি সিএনজি ও ১১৫টি মোটরসাইকেলসহ মোট ২৩৭টি মামলা হয়েছে। মিরপুর, গুলশান, উত্তরা, রমনা ও লালবাগে অভিযান চালিয়ে মামালা করা হয়।

এ ছাড়া অভিযানের সময় মোট ৩৮০টি গাড়ি ডাম্পিং ও ১২৫টি গাড়ি রেকার করা হয়েছে।