রাজধানীর লালমাটিয়ায় চায়ের দোকানে ধূমপান করাকে কেন্দ্র করে দুই তরুণীকে শারীরিক লাঞ্ছিতের ঘটনায় অভিযুক্ত রিংকুকে গতকাল (৯ মার্চ) রাতে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার (১০ মার্চ) সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এক ফেসবুক পোস্টে এ কথা বলেছেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন— ‘লালমাটিয়ার উত্যক্তকারী রিংকুকে কালকে রাতে গ্রেফতার করা হয়েছে।’ এরপর তিনি ফারজানা ওয়াহিদ শায়ানের গান থেকে কয়েকটি লাইন সেখানে লিখেছেন।

faruki

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর ফেসবুক পোস্ট। ছবি: ফেসবুক

উল্লেখ্য, গত ১ মার্চ সন্ধ্যায় লালমাটিয়ায় চায়ের দোকানে দুই তরুণীকে ধূমপান করতে দেখে তাদের শারীরিকভাবে লাঞ্চনা করেন রিংকু। বিষয়টি নিয়ে সরগরম হয় সামাজিক মাধ্যম। ঘটনাকে 'মব ভায়োলেন্স' উল্লেখ করে জড়িতদের শাস্তির দাবিও ওঠে তখন।