সিরাজগঞ্জে বাসচাপায় এক সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। গতকাল সকালে সিরাজগঞ্জ শহরের মিরপুর কাটা ওয়াপদা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ সদর থানার এএসআই আব্দুল আলীম জানান, সদর উপজেলার দুখিয়াবাড়ী থেকে সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে শহরে আসছিল। পথে কাটা ওয়াপদা মোড়ে পাবনা থেকে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুখিয়াবাড়ী গ্রামের মাজেম আলীর ছেলে সিএনজিচালিত অটোরিকশাচালক হাসেম আলী (৪৫) নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশাটি থানায় রাখা হয়েছে। বাসটিকে জব্দ করা যায়নি।