ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর ‘ধর্ষণ’ শব্দ পরিহারের মন্তব্যের নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

আজ রোববার (১৬ মার্চ) প্রধান উপদেষ্টার কার্যালয় এক বিবৃতিতে জানায়, ‘ধর্ষণ মানেই ধর্ষণ, তা সে ৮ বছরের শিশুর ক্ষেত্রে হোক কিংবা ৮০ বছরের বৃদ্ধার ক্ষেত্রে। এমন জঘন্য অপরাধকে তার যথাযথ নামেই অভিহিত করা উচিত’।

অন্তর্বর্তী সরকার বাংলাদেশের কোনো নাগরিকের বিরুদ্ধে কোনো ধরনের সহিংসতা বরদাশত করবে না বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।