যশোর শহরের বুক চিরে বয়ে গেছে ভৈরব নদ। শহরের আবর্জনা নালার মাধ্যমে নদে ফেলছে পৌর কর্তৃপক্ষ। নদের পানি বিবর্ণ হয়ে কালো রঙ ধারণ করেছে। ছড়াচ্ছে দুর্গন্ধ। পানি ব্যবহারের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। হুমকির মুখে রয়েছে নদের মাছসহ অন্যান্য জলজ প্রাণী।