ফুটপাত দখল রোধে মিরপুর-১০ নম্বরে মনিটরিং টিম গঠন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গতকাল ঢাকা উত্তর সিটি করপোরেশনের অফিশিয়াল ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়েছে।

ডিএনসিসি থেকে বলা হয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের নির্দেশে মিরপুর-১০ নম্বরে একটি মনিটরিং টিম গঠন করা হয়েছে। এ টিম নিয়মিতভাবে এলাকা পর্যবেক্ষণ করবে।