বাংলাদেশ বিজ্ঞান একাডেমি ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের যৌথ আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভাগীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০২২ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপউপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল ইসলাম। বাংলাদেশ বিজ্ঞান একাডেমির রাজশাহী বিভাগের আহ্বায়ক আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপউপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীর, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তা মতিয়ার রহমান প্রমুখ।