কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নকে প্রাথমিকভাবে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে।

গতকাল দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে অভিভাবক, কিশোর-কিশোরী, ইউনিয়ন পরিষদ সদস্য ও শিক্ষকদের সামনে এ ঘোষণা দেন উলিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু। যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে উলিপুর উপজেলা প্রশাসন ও বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশের বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, পানাউল্ল্যা দাখিল মাদ্রাসার সুপার আব্দুল মতিন, আরডিআরএসের প্রতিনিধি আরিফ-উজ-জামান, ধরণীবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা রুবেল প্রমুখ।

এ ঘোষণার পর তিন বছরের মধ্যে ইউনিয়নটিকে সম্পূর্ণ বাল্যবিবাহ মুক্ত করার জন্য এলাকার জনসাধারণ ও সরকারের পক্ষ থেকে একত্রে কাজ করার অঙ্গীকার করা হয়।