সিরাজগঞ্জ পৌরসভার ১৪ নং ওয়ার্ড থেকে ডাকাত চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বগুড়া পৌরসভার ১৮ নং ওয়ার্ড আরো একজনকে আটক করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১২-এর সদস্যরা। গতকাল প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান সিরাজগঞ্জ র্যাব-১২-এর সহকারী পুলিশ সুপার জন রানা।
আটককৃতরা হলেন চৌহালী উপজেলার শৈলজানা গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে মো. শফিকুল আলম তুহিন (৪৪), বগুড়া
জেলার ফুলবাড়ী মধ্যপাড়া এলাকার মৃত আবুল হোসেন প্রামানিকের ছেলে মো. বেল্লাল হোসেন (৫৮), মৃত
সেলিম প্রামানিকের ছেলে মো. সোহাগ (২৯), মৃত
লভ ফকিরের ছেলে মো. বুধা ফকির (৩৫), বগুড়া
জেলার সোনাতলা থানার দক্ষিণ আটকোরিয়া গ্রামের মো. আফজাল হোসেনের ছেলে মো. নান্নু মণ্ডল (৩২) ও গাজীপুর জেলার বেলাশী সরকারপাড়া এলাকার মৃত ইছা সরকারের ছেলে মো. ইসমাইল সরকার (৫৯)। এ সময় তাদের কাছ থেকে দুটি রিভালবার, দুই রাউণ্ড গুলি, সাতটি মোবাইল ফোন, নগদ ১৮ হাজার ৫০০ টাকা, একটি মাইক্রোবাস জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, চক্রটি দীর্ঘদিন ধরে জেলায় ডাকাতি করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।









