কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের জন্য বাড়তি ইউরেনিয়ামের চালান গতকাল প্রকল্প এলাকায় পৌঁছেছে। সেনাবাহিনী, এসআরবি, পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তায় ঢাকা থেকে সড়কপথে ইউরেনিয়ামবাহী গাড়ির বহর পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া মোড় হয়ে গতকাল দুপুরে রূপপুর প্রকল্পে পৌঁছায়।
এর আগে শুক্রবার রাত ১১টা ৪৪ মিনিটে ইউরেনিয়ামের চালানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা চালানটি বুঝে নেন। পরে রাতেই সেনাবাহিনীর নিরাপত্তায় ইউরেনিয়াম রূপপুরে নেয়ার কার্যক্রম শুরু হয়।









