যশোর শিক্ষা বোর্ডের সাত কোটি টাকা আত্মসাতের ঘটনায় দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ, দুর্নীতির সঙ্গে জড়িতদের বিচারসহ ছয় দফা দাবিতে স্মারকলিপি দিয়েছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। বুধবার বাম গণতান্ত্রিক জোটের যশোর জেলা শাখার নেতারা বর্তমান বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ড. আহসান হাবিবের কাছে স্মারকলিপি প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন জোটের জেলা সমন্বয়ক ও কমিউনিস্ট লীগ জেলা সম্পাদক তসলিম উর রহমান, সিপিবির জেলা সভাপতি আবুল হোসেন, বাসদ জেলা সমন্বয়ক হাচিনুর রহমান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি জেলা সম্পাদক জিল্লুর রহমান ভিটু, কমিউনিস্ট লীগ নেতা শেখ শাহাজান প্রমুখ।