‘যশোরের দুঃখ’ হিসেবে পরিচিতি পাওয়া ভবদহ পাড়ের মানুষ জলাবদ্ধতার স্থায়ী সমাধান দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন। গতকাল দ্বিতীয় দিনের মতো যশোর কালেক্টরেট চত্বরে এ অবস্থান কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শ্রেণী-পেশার অসংখ্য নারী-পুরুষ অংশ নেয়। এ সময় টিআরএম প্রকল্প বাস্তবায়নের এক দফা দাবিতে তারা স্লোগান ও বক্তৃতা করেন। একই সঙ্গে তাদের দুঃখ-দুর্দশার চিত্র তুলে ধরে বহন করেন ব্যানার ও প্ল্যাকার্ড। এর আগে রোববার বেলা ১১টা থেকে শুরু হয় লাগাতার এ কর্মসূচি। আর সোমবার থেকে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে এ কর্মসূচি।