রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
(রাবি) ১৭টি আবাসিক হলের বিদায়ী শিক্ষার্থীদের সমন্বিত
সমাপনী গতকাল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বেলা ১১টায় শেখ কামাল স্টেডিয়াম থেকে
শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য
অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এ শোভাযাত্রা উদ্বোধন করেন। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক মো.
সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক মো. হুমায়ুন কবীর, সমন্বিত হল সমাপনীর আহ্বায়ক ড.
সৈয়দা নুসরাত
জাহান, প্রাধ্যক্ষ পরিষদের
আহ্বায়ক ড. সুজন সেনসহ হল
প্রাধ্যক্ষরা উপস্থিত ছিলেন। বিকালে শাবাশ বাংলাদেশ চত্বরে অনুষ্ঠিত হয় সমাপনী
অনুষ্ঠান।
রাবিতে আবাসিক শিক্ষার্থীদের সমন্বিত হল সমাপনী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৭টি আবাসিক হলের বিদায়ী শিক্ষার্থীদের সমন্বিত সমাপনী গতকাল অনুষ্ঠিত হয়েছে।









