বরিশালে ট্রাকে ওঠানোর সময় রশি ছিঁড়ে গাছের গুঁড়ির আঘাতে দুই শ্রমিক নিহত ও দুজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকালে জেলার গৌরনদী-উপজেলার শাওড়া এলাকায়।

স্থানীয়দের বরাত দিয়ে চাঁদশী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য এসএম রাসেল মাহমুদ ও  গৌরনদী পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর সাখাওয়াত হোসেন সুজন বলেন, ‘আট/নয়জন শ্রমিক সড়কের শাওড়া এলাকায় কাটা গাছের গুঁড়ি বেঁধে ট্রাকে ওঠাচ্ছিলেন। এ সময় রশি ছিঁড়ে গেলে গাছের গুঁড়িচাপায়  ঘটনাস্থলেই হারুন খান (৫০) নামের এক শ্রমিক নিহত হন। তিনি পৌরসভার দক্ষিণ বিজয়পুর মহল্লার মৃত মোসলেম উদ্দিন খানের ছেলে। এ সময় গুরুতর আহত অবস্থায় তিনজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত ৮টার দিকে শহিদ হাওলাদার (৩৫) নামে আরেকজনের মৃত্যু হয়। নিহত শহিদ হাওলাদার নরসিংহলপট্টি গ্রামের মফসের আলী হাওলাদারের ছেলে।