আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে যশোরের মণিরামপুরে ভিলেজ ক্যাম্পেইন করেছে উলাসী সৃজনী সংঘ। নারীর ক্ষমতায়ন (উই) প্রকল্পের আওতায় গতকাল উপজেলার চণ্ডীপুর গ্রামে শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-৫ আসনের সংসদ সদস্য এসএম ইয়াকুব আলী।