ঝিনাইদহ সদর উপজেলার বেড়াদী গ্রামে টেপটেনিস ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী শহীদ মমিন স্মৃতি সংঘের ১১তম প্রতিষ্ঠা উপলক্ষে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করে জেলার বিভিন্ন উপজেলার আটটি দল। পরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খান মোহাম্মদ আবদুল্লা আল মামুন। বিশেষ অতিথি ছিলেন সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা, সিও নির্বাহী পরিচালক সামসুল আলম, জোহান পরিবারের ব্যবস্থাপনা পরিচালক মোয়াজ্জেম হোসেন।