গতকাল সকাল ৮টায় শুরু হওয়া এ কর্মসূচির আওতায় সদর উপজেলার সাতটি ইউনিয়নে পর্যায়ক্রমে ৬৩টি অস্থায়ী ও একটি স্থায়ী টিকাদান কেন্দ্রে এক বছর বা তার বেশি বয়সী মানুষকে বিনামূল্যে মুখে খাওয়ার কলেরা টিকা দেয়া হবে। তবে গর্ভবতী নারীসহ নির্দিষ্ট কিছু ক্ষেত্রে এ টিকা প্রযোজ্য নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
টিকাদান
মুন্সিগঞ্জের প্রায় ৩ লাখ ৫৪ হাজার মানুষকে কলেরার ঝুঁকি মোকাবেলায় টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নিয়ে সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন ওসিভি ক্যাম্পেইন শুরু হয়েছে।










