সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) পুলিশ সদর দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, মামলা ও ওয়ারেন্টের ভিত্তিতে ১ হাজার ৭৪ জনকে ও ডেভিল হান্ট ফেইজ-২ এ ৯৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানে একটি শটগান, পাঁচটি ককটেল, চারটি দেশীয় অস্ত্র, একটি ম্যাগজিন, দুটি বার্মিজ চাকু, একটি এলজি, এক রাউন্ড কার্তুজ, একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, দুই রাউন্ড কার্তুজ, ১৩ রাউন্ড খালি কার্তুজ, চারটি বিস্ফোরিত গ্যাসসেল, দুটি অবিস্ফোরিত গ্যাসসেল, একটি বিদেশী রিভলবার, একটি পিস্তল, একটি ম্যাগজিন, ছয় রাউন্ড কার্তুজ, তিন রাউন্ড গুলি ও আটটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।