কোটা সংস্কার আন্দোলনে হতাহতের ঘটনায় নিন্দা জানানোর পাশাপাশি অবিলম্বে কারফিউ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ৩১টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায় তারা। এসব সংগঠনের নেতারা কোটা সংস্কার আন্দোলনকারীদের দাবি দ্রুত বাস্তবায়নেরও আহ্বান জানান। 

বিজ্ঞপ্তি দেয়া ৩১ সংগঠনের মধ্যে রয়েছে—বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র, উদীচী, চারণ, প্রগতি লেখক সংঘ, আসাদ পরিষদ, বটতলা, সমগীত, তীরন্দাজ, মওলানা ভাসানী পরিষদ, সমাজ চিন্তা ফোরাম, সমাজ অনুশীলন কেন্দ্র, গণসংস্কৃতি কেন্দ্র, ঢাকা ড্রামা, সংহতি সংস্কৃতি সংসদ, গণশিল্পী সংস্থা, ধাবমান, থিয়েটার ৫২, স্বদেশ চিন্তা সংঘ, মাদল, রণেশ দাসগুপ্ত চলচ্চিত্র সংসদ, সমাজতান্ত্রিক বুদ্ধিজীবী সংসদ, এই বাংলায়, সাংস্কৃতিক ইউনিয়ন, রাজু বিতর্ক অঙ্গন, বিজ্ঞান আন্দোলন মঞ্চ, গণসংস্কৃতি পরিষদ, বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশন, ভাগ্যকুল পাঠাগার ও সাংস্কৃতি কেন্দ্র, বিবর্তন (সিরাজগঞ্জ), বাংলাদেশ থিয়েটার এবং চারণ (এ নামে আরেকটি সংগঠন আছে)।—বিজ্ঞপ্তি