বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বিবিপি ওএসপি জিইউপি এনএসডব্লিউসি পিএসসি সস্ত্রীক ও দুই সফরসঙ্গীসহ এক সরকারি সফরে গতকাল যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান চিফ অব দ্য এয়ার স্টাফ, রয়্যাল এয়ার ফোর্স এয়ার চিফ মার্শাল স্যার রিচার্ড নাইটনের আমন্ত্রণে ১৬-২৩ জুলাই যুক্তরাজ্য সফর করবেন। সফরকালে বিমান বাহিনী প্রধান রয়্যাল এয়ার ফোর্স আয়োজিত লন্ডনে ‘গ্লোবাল এয়ার অ্যান্ড স্পেস চিফস কনফারেন্স-২০২৪’-এ যোগদান করবেন। —আইএসপিআর










