জেলা ও উপজেলা পর্যায়ের মানবাধিকার কর্মীদের দুই দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল সকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে এ প্রশিক্ষণ উদ্বোধন করেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুস সামাদ। হোপ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কর্মশালায় বগুড়া সদর, সোনাতলা, শিবগঞ্জ, গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ীর মানবাধিকার কর্মীরা অংশ নিয়েছেন।