রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গতরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যকে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা সবাই বহিরাগত। তারা হলেন— তামিম হাওলাদার (৩০), সম্রাট মল্লিক (২৮) এবং পলাশ সরদার (৩০)।
আরো পড়ুন: সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী নিহত
উল্লেখ্য, টিএসসি সংলগ্ন রমনা কালীমন্দিরের গেটে বাইক চালিয়ে যাওয়ার সময় অন্য আরেকটি বাইকে ধাক্কা লাগায় এই নিয়ে কথা কাটাকাটির জেরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন সাম্য। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক। তার বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায়।









