রাজধানীর অন্যতম ব্যস্ততম নগরী কারওয়ান বাজার। কাঁচার বাজারের
জন্য বিখ্যাত এই এলাকাটি অফিস ও ব্যাংকিং কার্যক্রমের জন্যও ব্যস্ত থাকে হরদম। তবে
ঈদের ছুটিতে পুরোপুরি ফাঁকা হয়ে গেছে পুরো এলাকা।
আজ শুক্রবার (১২ এপ্রিল) ঈদের দ্বিতীয় দিন বিকালে সরেজমিন
দেখা যায়, কারওয়ান বাজারে গুটি কয়েক দোকান খোলা রয়েছে। কিচেন মার্কেট বন্ধ। মার্কেটের
সামনেই ক্রিকেট খেলছেন কয়েকজন।
ফাঁকা কারওয়ান বাজারের সড়কে ক্রিকেট খেলার এমন দৃশ্যের
দেখা মেলে বছরে দু-একবার।
মার্কেট বন্ধ থাকলেও কয়েকজন হকারকে দোকান খুলতে দেখা গিয়েছে।
বিশেষ ব্যবস্থায় খোলা রয়েছে কয়েকটি অফিস। সেসব অফিসকর্মীদের টার্গেট করে খোলা বেশ কয়কটি
টি স্টল।










