এক যুগ ধরে ঝুলে থাকা সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার-মেহেরুন রুনি হত্যার দ্রুত বিচার দাবি করছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)। গতকাল এক বিবৃতিতে এ দাবি জানিয়েছে বিজেসি।
বিবৃতিতে বলা হয়, সাংবাদিকের নিরাপত্তা ও কাজের উপযুক্ত পরিবেশ নিশ্চিতে সরকারসহ সংশ্লিষ্ট সব পক্ষকে ভূমিকা নেয়ার আহ্বান জানানো হচ্ছে। সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপা যেন তাদের বিরুদ্ধে আনা অভিযোগের ব্যাপারে আইনি সহযোগিতা পেতে পারে তা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করা হচ্ছে।










