ভারতের দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশনের বাধায় পড়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানের দেশে ফিরে আসার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেছেন, ভারতের ইমিগ্রেশনে কি ঘটেছে, সেটা আমাদের ডিজি আগে জানুক, সব ইনফরমেশন নেক। তারপর যে পদক্ষেপ নেয়ার সেটা আমাদের মন্ত্রণালয় থেকে নেয়া হবে।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, আমরা এটা গণমাধ্যমের মারফত শুনেছি সকাল বেলা। ঘটনাটি অবশ্যই, ইটস নট ওয়েলকামিং। উই ডোন্ট একপেক্ট দিস কাইন্ড অব ইভেন্ট টু হ্যাপেন। আমাদের মন্ত্রণালয় খোঁজখবর নিচ্ছে। ভারতের সঙ্গে কথা বলছে। পুরো ঘটনাটি জেনে অবশ্যই যদি কোনো অ্যাকশন নেয়ার থাকে, আমরা সেই পদক্ষেপ নেব।










