রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ভোজ্যতেলের সরবরাহ ও বিপণন পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণে আকস্মিক পরিদর্শন করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার (৩ মে) বিকালে কারওয়ান বাজারের কিচেন মার্কেটে বিভিন্ন দোকান ঘুরে দেখেন তিনি এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে মন্ত্রী ভোজ্যতেলের ডিলার, পাইকারি ও খুচরা বিক্রেতাদের সঙ্গে সরাসরি কথা বলে সরবরাহ পরিস্থিতির খোঁজ নেন। খুচরা বিক্রেতারা জানান, ভোজ্যতেলের সরবরাহ বর্তমানে আগের তুলনায় বেড়েছে এবং ডিলাররাও সরবরাহ বৃদ্ধি করেছেন।

এ সময় বাজারে উপস্থিত সাধারণ ক্রেতাদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। তারা জানান, দোকানে গেলে তেল পাওয়া যাচ্ছে।