প্রাথমিকভাবে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা বলে জানানো হলেও পরে সংশোধিত তথ্যে বলা হয়, এর উৎপত্তিস্থল ছিল রূপগঞ্জ। রাজধানীর আগারগাঁও ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে এর দূরত্ব প্রায় ১৬ কিলোমিটার পূর্বে।

ভূমিকম্পের কম্পন রাজধানী ঢাকা ছাড়াও আশপাশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের উৎপত্তিস্থল রাজধানীর নিকটবর্তী হওয়ায় অনেক বাসিন্দা স্বল্প সময়ের জন্য কম্পন অনুভব করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানান।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং ভূমিকম্প-পরবর্তী কোনো অস্বাভাবিকতা দেখা গেলে প্রয়োজনীয় তথ্য জানানো হবে।