রাজধানী ঢাকাসহ সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৩ জন বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি ও ৪৫১ জন বিভিন্ন অপরাধে জড়িত বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
রোববার (৬ জুলাই) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেন।
ইনামুল হক সাগর বলেন, দেশের সব জেলায় একযোগে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে পুলিশ ছয়টি চাইনিজ কুড়াল, ২৫টি ডেগার, একটি হাসুয়া, একটি বার্মিজ টিপ চাকু, দুইটি ছোরা ও ২০ রাউন্ড গুলি জব্দ করেছে। পুলিশ জানিয়েছে, সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।










