নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়নবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে ঝালকাঠিতে। গতকাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। সেমিনারে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে বিদেশে যাওয়ার পরামর্শ দেয়া হয়। সভা শেষে প্রধান অতিথি সততা স্টোর উদ্বোধন করেন এবং বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণ কক্ষ পরিদর্শন করেন।
সেমিনার










