রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

আজ রোববার নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

বিধি অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। এ জন্য জাতীয় সংসদ সচিবালয় থেকে সংসদ সদস্যদের তালিকা নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হবে।

ওই তালিকার ভিত্তিতে নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুত করবে। এরপরই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।