সিরাজগঞ্জের সলঙ্গায় ৪৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। এ সময় মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহূত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।

গতকাল ভোররাতে জেলার সলঙ্গা থানার ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে অ্যারিস্টোক্রেট রেস্টুরেন্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন কুমিল্লার মধুরাপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ফরহাদুল ইসলাম (২৩) ও জকপুর গ্রামের আলী হোসেনের ছেলে ইমাম হোসেন (১৮)।

গতাল দুপুরে র্যাব-১২-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মোঃ মোস্তাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানান, গতকাল ভোররাতে ঢাকা-বগুড়া মহাসড়কের জেলার সলঙ্গা থানার অ্যারিস্টোক্রেট রেস্টুরেন্টের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

এ সময় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৪৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহূত চারটি মোবাইল ফোন এবং মাদক বহনকাজে ব্যবহূত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীরা জেলার বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।