ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী গতকাল এ তথ্য জানিয়েছেন।
একই সময়ে মামলা হয়েছে ৫০টি। গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৪৪, লালবাগে ২৬, ওয়ারীতে ৪২, মতিঝিলে ৪১, তেজগাঁওয়ে ৩১, মিরপুরে ১১৯, গুলশানে ৪৭ ও উত্তরা বিভাগে ৩৮ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া গোয়েন্দা বিভাগ ১৩ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ২৫ হাজার ১০৯ পিস ইয়াবা, ২০ কেজি ৯৫০ গ্রাম গাঁজা, একটি ব্যাটারিচালিত অটোরিকশা, ১৫টি বাঁশের তৈরি মশাল, ৮৩টি মোবাইল ফোন, একটি আওয়ামী লীগের স্লোগান সংবলিত ব্যানার, পাঁচটি প্ল্যাকার্ড, একটি মাইক্রোবাস, ৬ হাজার ৬০০টি সিমকার্ড ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।










