ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত দেশের সব মাদরাসার ফাজিল পরীক্ষা স্থগিত করা হয়েছে। খবর বাসস।

মঙ্গলবার (১৬ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এ কে এম আক্তারুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠেয় ২০২২ সালের ফাজিল অনার্স প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষের সব পরীক্ষা স্থগিত করা হলো। আগামীকাল বৃহস্পতিবার (১৮ জুলাই) থেকে পরবর্তী সব পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত থাকবে। স্থগিতকৃত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।