প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফের চার নেতাসহ নিহত সহযোদ্ধাদের স্মরণে রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে প্রদীপ প্রজ্বালন করেছে ইউপিডিএফ। গতকাল সন্ধ্যায় সাপছড়ি, তৈদিমং, কুকুকছড়ি, ভূইয়াদাম এলাকাবাসীর ব্যানারে সড়কের বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বক্তব্য রাখেন কুতুকছড়ি এলাকার শিক্ষার্থী শ্রদ্ধাপূর্ণা চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ রাঙ্গামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক তনুময় চাকমা এবং হিল উইমেন্স ফেডারেশন রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি রিপনা চাকমা।