ব্রাহ্মণবাড়িয়ায় স্মরণ করা হয়েছে ভারতের আসামের শিলচরের বাংলা ভাষাশহীদদের। তিতাস আবৃত্তি সংগঠন ব্রাহ্মণবাড়িয়া শহরের গভ. মডেল গার্লস স্কুল শহীদ মিনার ও মিলনায়তনে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় এ অনুষ্ঠানের আয়োজন করে। কমলা ভট্টাচার্যসহ ১১ ভাষাশহীদের প্রতি সম্মান জানিয়ে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের শুরু হয়। কর্মসূচির মধ্যে ছিল ফুলেল শ্রদ্ধা, কবিকণ্ঠে কবিতাপাঠ, একক ও দলীয় আবৃত্তি।