ঢাকা থেকে প্রকাশিত পত্রিকা পরিবহনকারী তিনটি গাড়ি পেট্রল ঢেলে পুড়িয়ে দেয়া হয়েছে। ঢাকা-চট্টগ্রাম সড়কের সিদ্ধিরগঞ্জ থানার চিটাগং সড়কে এ ঘটনা ঘটেছে। গতকাল গাড়িগুলোয় আগুন দেয়া হয়। গাড়িগুলোর সঙ্গে সংশ্লিষ্টরা এ তথ্য জানিয়েছেন।

গাড়ি তিনটি হলো—ঢাকা মেট্রো-চ-১১-১৯১০, ঢাকা মেট্রো-চ-১১-৮২৭১ ও ঢাকা মেট্রো-চ-১৪-১৯১৪।

সূত্রটি বণিক বার্তাকে জানিয়েছে, পত্রিকা পরিবহন করা তিনটি গাড়ি চট্টগ্রামে পত্রিকা নামিয়ে দিয়ে ঢাকায় ফেরার পথে চিটাগং সড়কের মাথায় হামলার শিকার হয়। আটশ থেকে এক হাজার জন লোক ছিল সেখানে। তারা চালক ও সুপারভাইজারকে মারধর করেছে। গাড়িগুলো পেট্রল দিয়ে জ্বালিয়ে দিয়েছে।