ঢাকাগামী একটি পরিবহনের চাপায় ট্রলি চালক কামরুল ইসলাম (২৬) ঘটনাস্থলে নিহত হয়েছেন। আজ রোববার সকালে সাতক্ষীরা-যশোর মহাসড়কের ছয়ঘরিয়া নামকস্থানে এ ঘটনাটি ঘটে। নিহত ট্রলি চালক সদর উপজেলার ইন্দিরা গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, চালক কামরুল ইসলাম ট্রলি চালিয়ে যাচ্ছিলেন। এ সময় পিছন দিক থেকে একটি পরিবহন তাকে চাপা দেয়। ঘটনাস্থলে তিনি নিহত হন। তবে ঘাতক পরিবহনটি আটক করতে পারেনি পুলিশ। পরিবহনের নামও জানা যায়নি।

সাতক্ষীরা সদর থানা উপ-পরিদর্শক শ্যামা পদ জানান, পরিবহনের চাপায় ট্রলি চালক নিহত হয়েছে। তবে কোন পরিবহনের চাপায় তিনি নিহত হয়েছেন সেটি জানা যায়নি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।