বরিশালের কাউন্টারগুলো থেকে রাজধানীমুখী লঞ্চের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে আজ শনিবার সকাল ১০টায় নগরীর বিভিন্ন সড়কে থাকা লঞ্চের বুকিং কাউন্টার থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়।
বরিশাল নগরীর ফজলুল হক এভিনিউতে সুন্দরবন লঞ্চের বুকিং কাউন্টারে বেলা বাড়ার সাথে সাথে যাত্রীদের ভিড় বাড়তে দেখা গেছে। সামাজিক দূরত্ব মেনে টিকিট বিক্রি কার্যক্রম চলবে বিকেল পর্যন্ত।
সুন্দরবন লঞ্চের মালিক ও কেন্দ্রীয় লঞ্চ মালিক সমিতির সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু জানান, আগামী ১০ জুন পর্যন্ত চলতি ভাড়ায় যাত্রী পরিবহন করা হবে। এরপর না পোষালে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হবে।
তিনি আরও জানান, স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চলাচল করবে। একই অবস্থা কীর্তনখোলা, এ্যাডভেঞ্চার, সুরভী লঞ্চের কাউন্টারগুলোতে। এসব লঞ্চের কাউন্টারে অগ্রিম টিকেটের জন্য শনিবার সকাল থেকেই কাউন্টারগুলোতে দেখা গেছে যাত্রীদের ভিড়।
লঞ্চের কেবিনের অগ্রিম টিকেট বিক্রি শুরু, বাড়েনি ভাড়া