প্রাবন্ধিক ও একুশে পদকপ্রাপ্ত ভাষাবিদ ড. মাহবুবুল হক আর নেই। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)।
মাহবুবুল হক দীর্ঘদিন হৃদরোগ ও কিডনি জটিলতায় ভুগছিলেন। গতকাল রাত ১০টার দিকে তার মরদেহ চট্টগ্রাম নগরের লালখানের নিজ বাসায় নেয়া হয়। আজ আসর নামাজের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে বিশ্ববিদ্যালয়ের কবরস্থানে তাকে দাফন করা হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক মাহবুবুল হক। শিক্ষকতার পাশাপাশি প্রবন্ধ রচনা, ফোকলোর চর্চা, গবেষণা, অনুবাদ, অভিধান, সম্পাদনা ও পাঠ্যবই রচনার জন্য তিনি পরিচিতি লাভ করেন।










