জুলাই গণ-অভ্যুত্থান জাদুঘর আয়োজিত আর্ট ক্যাম্পে নতুন করে উপস্থাপন করা হয় ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলন। গতকাল দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পে রঙতুলিতে মূর্ত করে তোলেন চব্বিশের গণজাগরণ। এ আয়োজনে অংশ নেন দেশের বরেণ্য ২১ শিল্পী।

আর্ট ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহ্‌সান মাহ্‌মুদ, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ওয়াহাবসহ জুলাই জাদুঘর পরিচালনা পর্ষদের সদস্যরা।

সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘২৪-এর গণ-অভ্যুত্থানের চেতনাকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে নিখুঁতভাবে তুলে ধরার ক্ষেত্রে শিল্পীদের এ প্রয়াস এক অনন্য দলিল হয়ে থাকবে।’

অন্য অতিথিরা তাদের বক্তব্যে আর্ট ক্যাম্পটির গুরুত্ব তুলে ধরে বলেন, ‘‌ইতিহাসকে শিল্প সুষমার মাধ্যমে জীবন্ত করে রাখার এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।’