চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাকিমপুর গ্রামে আলমসাধুর যাত্রী সাত মাস বয়সী শিশু অনিকা খাতুন তার মায়ের কোল থেকে ছিটকে সড়কে পড়ে মারা গেছে। অনিকা খাতুন উপজেলার তিওরবিলা গ্রামের কাশেম আলীর মেয়ে। গতকাল বিকাল ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটেছে।

শিশুটির মা আদরী খাতুন জানান, শিশুসন্তান অনিকাকে নিয়ে সকালে চিকিৎসকের কাছে গিয়েছিলেন। পরে তিনি আলমসাধুতে চেপে বাড়ি ফিরছিলেন। এ সময় রাস্তার মধ্যে আলমসাধুর প্রচণ্ড ঝাঁকুনিতে নিজেকে সামলাতে না পেরে কোলে থাকা মেয়েসহ তিনি রাস্তায় ছিটকে পড়েন। এতে তার মেয়ে অজ্ঞান হয়ে পড়ে। ওই অবস্থায় তাকে চুয়াডাঙ্গা হাসপাতালে নেয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক জানান, মেয়েটি মারা গেছে।