গ্যাস লাইনের লিকেজ থেকে লাগা আগুনে শিশুসহ একই পরিবারের ৭ জন দগ্ধ হয়েছে। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর আগারগাঁও পাকা মার্কেট সড়ক এলাকার সরকারি কোয়ার্টারে এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, দগ্ধদের বার্ন ইউনিটে নেয়া হয়েছে। দগ্ধরা হলেন— মো. আব্দুল জলিল মিয়া, তার স্ত্রী আরনেজা বেগম, ছেলে আসিফ, সাকিব, আসিফের স্ত্রী মনিরা এবং জলিলের নাতনী ইভা ও ইশা।

দগ্ধদের গ্রামের বাড়ি শেরপুরের নালিতাবাড়ী উপজেলায়। পরিবারটি আগারগাঁও সরকারি কোয়ার্টারের ওই বাসায় ভাড়া থাকে।