রংপুর মহানগরীতে সিটি বাস সার্ভিস চালু হয়েছে। গতকাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান বাস সার্ভিস উদ্বোধন করেন। সিটি বাস নগরীর সিও বাজার, মেডিকেল মোড়, বাস টার্মিনাল, শাপলা, তাজহাট ও সাতমাথা রুটে চলাচল করবে। বাসে ৪৫ যাত্রী বসতে পারবে। শিক্ষার্থীদের জন্য হাফ পাস, প্রতিবন্ধী ও বীর মুক্তিযোদ্ধাদের জন্য আসন সংরক্ষিত থাকবে।
বাস সার্ভিস উদ্বোধন
রংপুর মহানগরীতে সিটি বাস সার্ভিস চালু হয়েছে। গতকাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান বাস সার্ভিস উদ্বোধন করেন।










