মিয়ানমারের আর কোনো নাগরিক বাংলাদেশে প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শনিবার সন্ধ্যায় নগরীর লাক্কাতুরা গলফ ক্লাব মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চা শ্রমিকদের ভিডিও কনফারেন্সের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, মিয়ানমারে চলমান অভ্যন্তরীণ সংঘাতের জেরে বিভিন্ন আর্মস গ্রুপ সংঘাতে জড়িয়েছে। সে দেশের নাগরিকরা যখন নির্যাতিত হয়,তখন বাংলাদেশে দিকে চলে আসে এটাই ভয়ের কারণ।
তবে এবার তারা বাংলাদেশের দিকে আসছে না বলে খবর পেয়েছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কোনো মিয়ানমারের নাগরিক যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে বিষয়ে আমরা বিজিবিকে সতর্ক অবস্থায় রেখেছি।
প্রসঙ্গত,গত
২৮ আগস্ট মিয়ানমারের দুটি মর্টার শেল বান্দরবান সীমান্তবর্তী এলাকায় পড়ে। গতকাল শনিবারও
হেলিকপ্টার থেকে ফেলা দুটি গোলা বাংলাদেশের সীমান্তে এসে পড়ে।










