প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের ভারতের ইমিগ্রেশনে বাধা পেয়ে দিল্লি থেকে ফিরে আসা বিষয়ে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
আজ দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বিষয়টিকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ বলে উল্লেখ করেন।
খলিলুর রহমান বলেন, ‘এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। দুঃখজনকও বটে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। আজকে দিনশেষে এ বিষয়ে আমরা আপনাদের জানাব।’
ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে যোগ দিতে গতকাল দিল্লি যান প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান। সেখানকার বিমানবন্দরের ইমিগ্রেশনে বাধা পান তিনি। পরে উচ্চ মহলের নির্দেশে অনুমতি দেয়া হলেও প্রধানমন্ত্রীর উপদেষ্টা সম্মেলনে যোগ না দিয়ে কলম্বো হয়ে ঢাকায় ফিরছেন।










