তিনি বলেন, ‌‌‘সিরাজগঞ্জ জেলাকে মডেল অনুসরণ করে যেন সারা দেশে সোলার পাওয়ারের বিপ্লব ঘটে এবং সরকারের টার্গেট যেন অর্জিত হয় সেই লক্ষ্যে কাজ করা হচ্ছে।’

গতকাল সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অব্যবহৃত ছাদে ১৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ (পিক অনগ্রিড) প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যুৎমন্ত্রী। সেখানের সৌরবিদ্যুৎ নিয়ে সিরাজগঞ্জকে সৌরবিদ্যুতের মডেল হিসেবে গড়ে তোলার এসব পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।

গত ৫ জুলাই প্রকল্পটির কমিশনিং করা হয়। এ রুফটপ সোলার প্রকল্প থেকে এখন পর্যন্ত ৬ দশমিক ১৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। প্রকল্পটির নির্মাণে ব্যয় হয়েছে ৭১ লাখ ২৬ হাজার ১৬ টাকা। প্রকল্পের অর্থায়ন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রকল্পে নিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল প্রিস্টিন ক্রসিং পয়েন্ট লিমিটেড। নেসকো সিরাজগঞ্জের কারিগরি সহায়তায় এ প্রকল্পটি বাস্তবায়ন হয়েছে। গত ৯ জুলাই রুফটপ সোলার সিস্টেমটি নেট মিটারিংয়ের আওতায় আনা হয়।

এর আগে গতকাল সকালে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘বিএনপি সরকার একটি নতুন বাংলাদেশ উপহার দিতে চায়। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা ও দেখানো আদর্শ পথ অনুসরণ করে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার।’