বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) বায়োমেডিক্যাল অ্যান্ড টক্সিকোলজিক্যাল রিসার্স ইনস্টিটিউটের (বিটিআরআই) আয়োজনে জনস্বাস্থ্য পরিবেশ সুরক্ষায় বিটিআরআই’র ভূমিকা শীর্ষক অংশীজন কর্মশালা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে বিসিএসআইআরের আইএফএসটি অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালয় প্রধান অতিথি ছিলেন বিসিএসআইআর-এর চেয়ারম্যান ড. সামিনা আহ্‌মেদ। তিনি বলেন, বিটিআরআই হল বিসিএসআইআর-এর নতুন গবেষণাগার। তিনি বলেন, এখানকার বিজ্ঞানীরা এ গবেষণা কেন্দ্রকে অত্যাধুনিক করে গড়ে তোলার জন্য নিরলসভাবে গবেষণা চালিয়ে যাচ্ছেন। বিসিএসআইআর দেশবাসীর কল্যাণে কাজ করছে তাই আপনারা যারা সমাজের ধনী অথবা ব্যবসা ও গবেষণায় জড়িত তারা বিটিআরআই বা বিসিএসআইআর-এর উদ্ভাবিত পদ্ধতি ব্যবহার করে নতুন ব্যবসায়িক দিগন্ত উন্মোচন করতে পারেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন বিটিআরআই ও বিসিএসআইআর-এর পরিচালক ড. মো. আব্দুস সাত্তার মিঞা। বিশেষ অতিথি ছিলেন আবুল ফাত্তাহ মো. বালিগুর রহমান সদস্য (উন্নয়ন), মো. তৌফিক-ই-লাহী সদস্য (অর্থ), মো. ইফতেখার আহমেদ চৌধুরী- সদস্য (প্রশাসন) ও ড. মোসা. হোসনে আরা বেগম সদস্য (বিজ্ঞন ও প্রযুক্তি)।

কর্মশালায় বিটিআরআই-এর বিভিন্ন পর্যায়ের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদসহ ৫০টিরও বেশি শিল্প প্রতিষ্ঠান ও গবেষক অংশগ্রহণ করেন।