চুয়াডাঙ্গায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে গত দুই দিনে ১২ জন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

গত রোববার ও শনিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত জেলার সদর, আলমডাঙ্গা, দামুড়হুদা ও দর্শনা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) কনক কুমার দাস জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জেলার ৫টি থানায় বিস্ফোরক উপাদানবলী ৩/৬ ধারা ও হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে। গ্রেফতারকৃতরা সকলেই আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী। এদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ নিয়ে গত ৭ দিনে ৪৪ জনকে গ্রেফতার করা হলো।